ইতালিতে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী গুসেপ কন্টে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন,ইতালিতে ২জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে।
এই ২ জন চীনা নাগরিক যারা উহান প্রবাসী,ইতালিতে ভ্রমণের উদ্দেশ্য এসেছিলেন। বিষয়টি নিয়ে এতো আতঙ্কিত হওয়ার কিছু নেই।
অথচ আজ ১৯ মার্চ ইতালিতে করোনাতে মৃতের সংখ্যা ৩৪০৫ জন, আক্রান্ত ৪১০৩৫ জন।
মৃত্যুর দিক দিয়ে ইতিমধ্যে চীনকে ছাড়িয়ে গিয়েছে।