আন্তর্জাতিক
প্রায় নিয়মিত বিতর্কিত বক্তব্য এবং কার্যকলাপের জন্য আলোচিত সমালোচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । বিশ্বমারী করোনা ভাইরাসে বিপর্যস্ত আমেরিকার এই পরাক্রমশালী প্রেসিডেন্ট। শুধু করোনার বিরুদ্ধে সংগ্রাম নয়, তাকে মোকাবিলা করতে হচ্ছে বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম এবং মিডিয়ার বিরুদ্ধেও।
সকাল-সন্ধ্যায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন, আর প্রতি ঘণ্টায় ঘন্টায় টুইটারে এর বিরুদ্ধে প্রতিবাদ এবং স্বপক্ষে নিজের বক্তব্য দিতে দিতেই বেচারার নাত্তয়া খাওয়া হারাম।কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি বা তাঁর প্রশাসন কিন্তু কোন সংবাদপত্র বা মিডিয়ায় বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেননি। প্রেসিডেন্টের সম্মানহানির অভিযোগে কারো বিরুদ্ধে আদালতে কোন মামলা মোকদ্দমা নিজেতো নয়ই তার পক্ষেও কাউকে দাখিল করতে দেখা যায়নি।
যা আমাদের মত কথিত গণতান্ত্রিক দেশে চিন্তাই করা যায় না।

