বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে সমালোচনা মূলক লেখালেখি, সরকারের বিরুদ্ধে নানা ধরনের গুজব এবং দায়িত্বজ্ঞানহীন পোস্টের কারণে সামাজিক অস্থিরতা দিন দিন বেড়ে যাচ্ছে বলে সরকারের দাবি । ফলে সরকার বিভিন্ন সামাজিক মাধ্যমে কড়াকড়ি আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে।
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সহ সরকারের বিভিন্ন এজেন্সি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম কঠোর মনিটরিং ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে সরকারের বিরুদ্ধে লেখালেখির কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেককে রাতের অন্ধকারে বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।
এমতাবস্থায় ফেইসবুক ব্যবহারকারী বন্ধুদের ফেইসবুক ব্যবহারে সতর্কতা বজায় রেখে কয়েকটি বিধিমালা মেনে চলার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
** ফেইসবুক বিধিমালা মেনে চলুন।
নিজে বাঁচুন এবং আপনার পরিবার কে রক্ষা করুন।
** ফেইসবুকে লাইক, কমেন্টস শিষ্টাচার মেনে চলুন।
** সরকার এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমালোচনা থেকে নিরাপদ দূরত্ব বজায় চলুন।
** বার বার বন্ধু তালিকা পরীক্ষা করুন।
** ফেইসবুকে কোন কিছু পোস্ট দেয়ার আগে বিশ সেকেন্ড ভালো ভাবে চিন্তা করুন।
** সরকার বা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে লেখালেখি করে এমন বন্ধুদের তালিকা থেকে বাদ দিন।
** ফেইসবুক প্রোফাইল লক বা ছবি বিহীন কাউকে বন্ধু তালিকায় যুক্ত করবেন না।
** ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করার পূর্বে ভালো ভাবে খোঁজ খবর নিয়ে দেখুন তিনি সরকার বা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমালোচনা করে পোস্ট, লাইক, কমেন্টসের সাথে জড়িত কিনা।
কমপক্ষে বিগত ছয় মাসের ফেইসবুক বা বিভিন্ন ফেইজে দেওয়া পোস্ট গুলো যাচাই করে নিতে ভুল করবেন না।
** নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বা স্বাধীনতার চেতনা বিরোধী রাজনৈতিক দলের সমর্থকদের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করা থেকে বিরত থাকুন।
** সরকারের গৃহীত কর্মসূচির প্রশংসা মূলক পোস্ট দিতে চেষ্টা করুন। কোন অবস্থাতেই গৃহীত কর্মসূচির ব্যাখ্যা বা এর খারাপ দিক নিয়ে আলোচনা থেকে বিরত থাকুন।
** সংবিধানের প্রতি আনুগত্য বজায় চলুন। এই ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষতা অবশ্যই বজায় চলতে হব!
সংখ্যালঘুদের বিরুদ্ধে উস্কানিমূলক লেখালেখি থেকে বিরত থাকুন।
তবে মোল্লাদের বিরুদ্ধে নিজের মনের জ্বালা মিটিয়ে লেখালেখি করতে পারেন।
**নিজেকে ধর্ম নিরপেক্ষ প্রমাণ করতে প্রতিদিন না হোক সপ্তাহে অন্তত একটি লেখায় ইসলামের ভুল ত্রুটি নিয়ে লেখার চেষ্টা করুন।
মনে রাখবেন একটি মাত্র ভুলে সারাজীবন আপনি এবং আপনার পরিবার কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন।
