এইসব বর্বরতা আর সহ্য করা যায় না। এই যেন সমগ্র বাংলাদেশ কে কানে ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছে !

শুরু থেকে ঢিলেঢালা এবং উদাসীনতা দেখানোর পর হঠাৎ করে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে নেমেছে প্রশাসন।
সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।
নাগরিকদের অনেকেই জীবিকার তাগিদে ঘরের বাইরে বের হচ্ছেন।
আবার অনেককে বিশেষ প্রয়োজনে একান্ত বাধ্য হয়ে ঘরের বাইরে বের হতে হচ্ছে।
এমনই তিন বৃদ্ধ ভ্যানচালককে মাস্ক ব্যবহার না করার অপরাধে কানধরে উঠবস করিয়েছেন যশোর জেলার মণিরামপুর উপজেলার সহকারী কমিশনার সাইয়েমা হাসান।
আবার মজার ঘটনা মনে করে তিনি নিগৃহীত বৃদ্ধদের ছবি তুলেছেন নিজের মোবাইলে।

বাংলাদেশ ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী যে কোন নাগরিক আইন অমান্য করলে অপরাধের গুরুত্ব বিবেচনা করে জেলদণ্ড বা অর্থদণ্ডে শাস্তি দেয়ার বিধান রয়েছে।
কিন্তু প্রকাশ্যে কাউকে কান ধরে উঠবস করে দাঁড় করিয়ে রাখা বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।

অবিলম্বে রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত নাগরিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং ক্ষমতার অপব্যবহারকারী এই কর্মচারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।