পৃথিবীর ১৩২ টি দেশে ১ লাখ ৩৮ হাজর ১২৬ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ।
এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০৮০ জনের ।
করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৫৭৫৯ জনের অবস্থা সঙ্কটাপন্ন ।
সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃতের সংখ্যা চীনে। দেশটিতে ৮০ হাজার ৮১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরমধ্যে মারা গিয়েছে ৩ হাজার ১৭৭ জন।
বিশ্বব্যাপী পরিস্থিতি বিবেচনা করে বিপজ্জনক হয়ে উঠা করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকার করোনা ভাইরাস (কভিড-১৯) মোকাবেলায় জনস্বার্থে আইনের প্রয়োগ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ও উপধারা উল্লেখ করে তা প্রয়োগের প্রয়োজন হতে পারে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ।

অন্যদিকে :

গতবছর সারাদেশে মোট ৪৭০২ টি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫২২৭ জনের , আহত হয়েছে ৬৯৫৩ জন ।
জেলা ভিত্তিক সড়ক দুর্ঘটনার হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে রাজধানী ঢাকায় ৩৩৯টি সড়ক দুর্ঘটনায়
মৃত্যু হয়েছে ৩৩৫ জন, আহত হয়েছে ৩২৭ জন।

সড়ক দুর্ঘটনা রোধ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে, বাংলাদেশে চালক ও পথচারী উভয়ের জন্য কঠোর বিধি বিধান যুক্ত করে সরকার বহুল আলোচিত সড়ক পরিবহণ আইন ২০১৮ ঘোষণা করে।
সড়কে শৃঙ্খলা ফেরানোর নামে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে শাস্তি বাড়ানোর বিরোধিতার পাশাপাশি সড়ক পরিবহণ আইনের বিরোধীতায় শ্রমিকদের নিয়ে মাঠে নেমেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি ।