
না এটি দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুরের বিখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতাল বা থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতাল নয়।
এটি বিশ্বের ৫৭ তম নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপনকারি দেশের তালিকা ভুক্ত উন্নয়নশীল ডিজিটাল বাংলাদেশ যেখানে জনপ্রতিনিধিরা নির্বাচনে পূর্বে দেশকে আধুনিক সিঙ্গাপুর, মালয়শিয়া বা থাইল্যান্ড বানানোর স্বপ্ন দেখায় সেই দেশের একটি অত্যাধুনিক হাসপাতালের চিত্র।হাসপাতালটিতে একই সাথে হৃদরোগ, ক্যান্সার চিকিৎসা, কিডনি রোগ, স্নায়ুজনিত রোগসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগের সব ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও এই হাসপাতালটি একই সাথে একাধিক অঙ্গ প্রতিস্থাপন করার অস্ত্রোপচার সম্পন্নে জন্য প্রসিদ্ধ একটি হাসপাতাল।
